হাতবোমা বিস্ফোরণ ঘটিয়ে প্রতিপক্ষের বসতঘরে অগ্নিসংযোগ-লুটপাট

মাদারীপুরে হাতবোমা বিস্ফোরণ ঘটিয়ে প্রতিপক্ষের বসতঘরে অগ্নিসংযোগ-লুটপাট

মাদারীপুরে হাতবোমা বিস্ফোরণ ঘটিয়ে প্রতিপক্ষের বসতঘরে অগ্নিসংযোগ-লুটপাট

মাদারীপুরে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে আলমগীর হাওলাদার (৫০) নামের এক ব্যক্তিকে হত্যার জের ধরে প্রতিপক্ষের বসতঘরে ভাঙচুর ও লুটপাটের ঘটনা ঘটেছে। এ সময় একাধিক হাতবোমা বিস্ফোরণ ঘটিয়ে কয়েকটি বসতঘরে আগুন ধরিয়ে দেওয়া হয়। গতকাল মঙ্গলবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে সদর উপজেলার নতুন মাদারীপুর এলাকায় এ ঘটনা ঘটে।